মে দিবসে শ্রমজীবী মানুষের পাশে রোটারি ক্লাব

মহান মে দিবস উপলক্ষে ঢাকার হাতিরঝিলে পুলিশ প্লাজার মোড়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা লিগ্যাসী (পুরাতন লালমাটিয়া) ।

ক্লাবটির উদ্যোগে রিকশা চালকসহ, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, ও খেটে খাওয়া মানুষের মাঝে জৈষ্ঠের ফল ও পানীয় বিতরণ করা হয়। পাশাপাশি জৈষ্ঠ মৌসুমকে সামনে রেখে রিকশাচালকদের মাঝে উপহার হিসেবে গামছা বিতরণ করা হয়।

আয়োজিত এ কর্মসূচিতে শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। গরমের মধ্যে এই উদ্যোগ তাদের মাঝে স্বস্তি এনে দেয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব লিগেসি প্রেসিডেন্ট প্রিন্সিপাল স্থপতি ড: মহিউদ্দিন আলমগীর সুপ্রিয়।
তিনি বলেন, ‘মহান মে দিবস আমাদের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের উন্নয়ন ও অগ্রগতির পেছনে এই শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। রোটারি ক্লাব সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাস করে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিব বিশেষ করে বয়স্ক সমাজের বিত্তবান ও সচেতন মানমানুষের এগিয়ে আসা উচিত। ‘

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক সেক্রেটারি পাস্ট প্রেসিডেন্ট কামরুল হাসান, সহ ক্লাবের সদস্যবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে ইকবাল হোসেনকে রোটারি পিন পরিয়ে সদস্য করে নেন রোটারিয়ান এমদাদ আহমেদ বাবু।

অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসিডেন্ট ইলেক্ট -জানে আলম শাহীন , এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি, রোটারিয়ান মোবাশ্বিরুল হক। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের সঙ্গে সময় কাটান এবং নিজ হাতে সামগ্রী বিতরণ করেন।

মানবিক এ আয়োজনটি উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।