“বাংলাদেশ শিশু হাসপাতালে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস ২০২৬ পালিত”

গত ১০ই মে, দিনব্যাপী নানা আয়োজন, র‍্যালি, সচেতনতা মূলক সেমিনার আলোচনা সভার মাধ্যমে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ শিশু হাসপাতালে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস ২০২৬ পালিত হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতালের ম্যানেজমেন্ট বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা: আজিজুল হক- এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, এমপি। আরো অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডা: মনির হোসেন, অধ্যাপক ডা: মো: সেলিমুজ্জামান, অধ্যাপক ডা: মাহবুবুল হক সহ আরো অনেকে।

সকালে রক্তরোগ ও শিশু অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: বেলায়েত হোসেনের নেতৃত্বে র‍্যালির মাধ্যমে উক্ত আয়োজনের উদ্ভোদন হয়। এ সময়ে হাসপাতালে অবস্থান রত রোগী ও রোগীর আত্মীয় স্বজনদের মাঝে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট ও বিভিন্ন সচেতনতা বাণী প্রচার করা হয়।

আলোচনা সভায় মাননীয় মন্ত্রী থ্যালাসেমিয়া প্রতিরোধে বাংলাদেশ সরকারের করনীয় ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেন৷ এবং বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে ‘বিয়ের আগে রক্ত পরীক্ষার প্রতি বিশেষ জোর দেন।’ এছাড়াও থ্যালাসেমিয়া বাহকদের মধ্যে বিবাহ বন্ধের মাধ্যমে এর প্রতিরোধ সম্ভব বলেও অনেকে মত প্রকাশ করেন।

থ্যালাসেমিয়া রোগির রক্তদানের মাধ্যমে রোগীর শরীরে যে অতিরিক্ত আয়রণ জমা হয়, সেই অতিরিক্ত আয়রণ অপসারণের যুগান্তকারী ঔষধ ডেফারেসিরোক্স বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীরদের মধ্যে সুলভ মূল্যে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে দেশীয় ঔষধ কোম্পানি জেনফার বাংলাদেশ লি:। তাদের উৎপাদিত চিলোভা ঔষধ এই আয়রণ অপসারণে যুগান্তকারী ভূমিকা রাখে। এ বিষয়ে জেনফার বাংলাদেশের ইউনিট ম্যানেজার জনাব মো: জাহাঙ্গীর আলম তার বক্তবে বলেন ‘বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীদের পাশে জেনফার বাংলাদেশ সবসময়ে ছিলো, আছে এবং থাকবে। চিলোভা তাদের একটি ভরসা ও আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। আমরা গুণগত মান ঠিক রেখে আরো নির্বিঘন্নে এই ঔষধ সারাদেশব্যাপী সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

উক্ত আলোচনা সভার সায়েন্টিফিক পার্টনার ছিলো জেনফার বাংলাদেশ লি: ও চিলোভা।

এতে আরো উপস্থিত ছিলেন, জেনফার বাংলাদেশ লি: এর জোনাল ম্যানেজার জনাব মো: ফারুক শিকদার, ব্রান্ড ম্যানেজার রিসতাউল আলম, রিজিওনাল ম্যানেজার আনোয়ার মোরশেদ, মো: সালেহ সামির ও মো: আরমান হোসেন শুভ সহ আরো অনেকে।