নবনিযুক্ত ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান।

নিজস্ব প্রতিবেদক | BDNewsExpress
প্রকাশিতঃ ১৭ই মে ২০২৬।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের উদ্যোগে  `Academia-Industry-Regulatory Authority: Towards Excellence’ শীর্ষক সেমিনার  আজ ১৭ মে ২০২৬ রবিবার ফার্মেসী লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় ফার্মেসি বিভাগের অ্যালামনাই মোহা. আলমগীর হোসেনকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন বলেন, “নবীন ফার্মাসিস্টদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির জন্যও প্রস্তুতি নিতে হবে। এতে করে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি ফার্মাসিস্টদের অধিকার আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “আমি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয় এবং বিভিন্ন মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করার কারনে দেশের ৬৪ জেলার সকল জেলা প্রশাসকদের সাথে এবং সকল বিভাগীয় কমিশনারদের সাথে সুসম্পর্ক রয়েছে, তাই  ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আমার আইন প্রয়োগ করা এবং নিয়ন্ত্রণ করা সহজ হবে, জনগণের টাকায় আমার বেতন। তাই নিরাপদ ওষুধ নিশ্চিত করে জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”

বাংলাদেশের ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যদি ML 3 পর্যায়ে উন্নীত হতে পারে, তবে ওষুধ রপ্তানি খাত আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা মহাপরিচালকের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং দেশের ওষুধ শিল্পের উন্নয়নে তাঁর নেতৃত্বে আরও অগ্রগতি প্রত্যাশা করেন।

অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসলাম হোসেন স্বাগত বক্তব্য দেন।  জাইকার প্রধান উপদেষ্টা সায়েরি মুতো  (Saeri Muto) এবং মানব সম্পদ বিশেষজ্ঞ ড. ইতো মিকা  (Ito Mika) প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী,

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।

ওষুধ শিল্পের পক্ষ থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ওষুধ শিল্প সমিতির সভাপতি মো: আব্দুল মুক্তাদির, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী এবং ওষুধ শিল্প সমিতির মহাসচিব  মুহাম্মদ হালিমুজ্জামান, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী সহ-সভাপতি মাহবুবুল হাসান পল্লব, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক শামীম আলম খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ও সেলস বিভাগের অতিরিক্ত পরিচালক বিনয় দাস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের  মার্কেটিংয়ের হেড অব প্রাইমারি কেয়ার মোহাম্মদ ইমরান হাসান ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক সুবোধ চন্দ্র দাস বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো: মাহবুবুল হক,  এবং বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম এর সভাপতি মো: আজিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যানগন। এছাড়াও সেমিনারে বাংলাদেশের প্রখ্যাত ফার্মাসিস্টগন উপস্থিত ছিলেন।

ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক মোকাদ্দাস ফ্লোরা অনন্ত এবং ওষুধ প্রযুক্তি বিভাগের প্রভাষক ফারিয়া নাসরিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

তারিখ: ১৭/০৫/২০২৬