HOME বাংলা নিউজ ঝিনাইদহে ‘তারুণ্যের প্রতিধ্বনি’র মানবিক উদ্যোগ, অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার ও পরিবারের এক মাসের...
ঝিনাইদহ, ২৪ অক্টোবর ২০২৬: মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে ঝিনাইদহে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘তারুণ্যের প্রতিধ্বনি’। চার বন্ধুর উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি ঝিনাইদহ সদর থানার ২ নম্বর ওয়ার্ডে সম্প্রতি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। তিন দিনের ছুটিতে সংগঠনটির পক্ষ থেকে একজন অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। পাশাপাশি, একটি অসহায় পরিবারের এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজারের দায়িত্ব নিয়েছে সংগঠনটি।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সংগঠনটির সম্মানিত চেয়ারম্যান আবু শাহরিয়ার জাহেদী পিপুল সাহস, অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন।
সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান সৌরভ বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সবাইকে একসঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে চাই।”
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মাহামুদুর রহমান সাদ বলেন, “সদস্যদের আন্তরিকতা ও সম্মিলিত সহযোগিতায় আমাদের এই ছোট্ট উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা এমন কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য Shamim, Kakon, Moon ও Rabbi-সহ অন্যান্য সদস্যরা।
‘তারুণ্যের প্রতিধ্বনি’র পক্ষ থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে সবার দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।