চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, সদস্য সচিব ব্যবস্থাপনা পরিচালক আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান।
ঢাকা: দেশের সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (EDCL) নতুন পরিচালনা পর্ষদ করা হয়েছে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা
আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান।
নতুন পরিচালনা পর্ষদে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা
চেয়ারম্যান
সরদার মোঃ সাখাওয়াত হোসেন
মাননীয় মন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সদস্য সচিব
আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান
ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
সদস্যবৃন্দ
ড. এম এ মুহিত
মাননীয় প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ড. আ. ন. ম. বজলুর রশীদ
সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মোহাম্মদ আজাদ ছাল্লাল
অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ
অর্থ মন্ত্রণালয়
(স্বতন্ত্র পরিচালক)।
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
মোহা. আলমগীর হোসেন
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
ঔষধ প্রশাসন অধিদপ্তর।
৭. ড. জিন্নাত রেহানা
মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
ড. জাকির আহমেদ চৌধুরী
অধ্যাপক ও চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
(স্বতন্ত্র)।
ব্যবস্থাপনা পরিচালকের গতিশীল নেতৃত্বে EDCL-এর আধুনিকায়ন ও উন্নয়নের অগ্রযাত্রা।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (EDCL) প্রবৃদ্ধি, উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (MD & CEO) আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামানের গতিশীল, দূরদর্শী ও কর্মমুখী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা, কর্মদক্ষতা এবং ওষুধের গুণগত মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে নতুন ও আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্তি, উন্নত উৎপাদনযন্ত্র ও সরঞ্জাম সংযোজন, উৎপাদন প্রক্রিয়ায় অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক মাননিয়ন্ত্রণ ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বারোপ করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উৎপাদনব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ার সময় ও ব্যয় হ্রাস, অপচয় নিয়ন্ত্রণ, জনবল ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদনশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাঁর নেতৃত্বে EDCL-কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ, মানসম্মত, স্বনির্ভর, জনবান্ধব ও সুশাসনভিত্তিক রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে। এর মাধ্যমে দেশের ওষুধশিল্পের উন্নয়ন, সরকারি স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠানটির অবদান আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধে স্বয়ংসম্পূর্ণতার প্রত্যাশা
নতুন পরিচালনা পর্ষদ গঠনের মধ্য দিয়ে দেশের সরকারি ওষুধ উৎপাদন খাতের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় EDCL-এর কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন বোর্ডের দিকনির্দেশনা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যকর বাস্তবায়নের সমন্বয়ে উৎপাদনশীলতা, গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ওষুধশিল্পে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL) বাংলাদেশের সরকারি খাতের একমাত্র ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মানসম্মত ওষুধ নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।















