বিডিনিউজ এক্সপ্রেসঃ পবিত্র রমজান উপলক্ষে বি.এন.সি.সি মাইলস্টোন কলেজ এক্স-ক্যাডেট ক্লাব/বিএনসিসি ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ফুড প্যালেসে এ মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স বি.এন.সি.সি ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, জেনারেল সেক্রেটারি আজিবুর রহমান রাজিব, জয়েন সেক্রেটারি মোঃ শফিক, আইটি জয়েন্ট সেক্রেটারি হৃদয় হক, কার্য্যনির্বাহি সদস্য বাকি।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএনসিসি ক্লাব মাইলস্টোন কলেজ শাখার প্রেসিডেন্ট মোঃ আমির সোহেল।

এছাড়াও, উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, সাবেক পি.উ.ও রাসেল আহমেদ, মুহাম্মাদ সাইফ উদ্দিন, পি.উ.ও কুন্তলা গোপ, কলেজের সহকারী অধ্যাপক মুজাইদুল ইসলাম এবং মোঃ সোবহান।
ইফতারের আগে বি.এন.সি.সি মাইলস্টোন কলেজ এক্স-ক্যাডেট ক্লাবের নতুন কমিটির পরিচয় পর্ব শেষ করে সকলের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এবং ইফতারের পর কেন্দ্রীয় ক্লাবের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, জয়েন সেক্রেটারি এবং কলেজর উপাধ্যক্ষ, সাবেক ও বর্তমান পি.উ.ও এর সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে এ ইফতার সন্ধ্যার সমাপ্তি ঘটে।

তারিখঃ ২৬/০৫/১৯











