জ্ঞানহীন পথিকঃ শাহিনা খাতুন।

জ্ঞানহীন পথিক লিখেছেন  কবি শাহিনা খাতুন।

মৃত্যুর পরোয়ানা নিয়ে সুখ খুঁজে বেড়ায়
এমনই এক বোকা প্রাণীর নাম মানুষ
কত শত প্ররোচক পথ আগলে রাখে
সক্রেটিস প্লেটো এরিস্টটলও বোকা বনে যায়
শৈশবের ভাঙা চুড়ি রঙিন পাথর
পুতুলের কাপড় জড়ো করার মত করে
যৌবনে পৌঢ়ে সংসার বাঁধে মন।

ফ্লাট গাড়ী ব্যাংকব্যালেন্স জোগাড়ে
হাপিয়ে উঠে অমূল্য সময়
বৃদ্ধকালে অনুতাপানলে পুড়ে যায় সব
এ এক চক্র আমায় আষ্টেপৃষ্ঠে বাঁধে
হে ফকির তোমার হেটে যাওয়া পথ
আমায় ধার দিয়ে যাও
হে বাউল একটু বস
আমায় নিয়ে যাও তোমার সাথে
আমার এ মিথ্যে আয়োজনে তুমি হেসোনা
আমিও অযুত নিযুত জনের মত
জ্ঞানহীন এক পথিক।

তারিখঃ ১১/০৭/১৯