HOME বাংলা নিউজ ইডিসিএলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আশরাফুজ্জামান।
ঢাকা, ২৭ জুন: এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ আজ ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিজি প্রেস স্পোর্টস মাঠে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Managing Director & CEO) জনাব এ কে এম আশরাফুজ্জামান। অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্ব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ইডিসিএলের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বৃহৎ, সর্বাধিক অংশগ্রহণমূলক, সুশৃঙ্খল ও আনন্দমুখর ক্রীড়া আয়োজন। কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন একটি মিলনমেলায় পরিণত হয়েছে, যা প্রতিষ্ঠানের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও দলগত চেতনাকে আরও সুদৃঢ় করবে।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অংশগ্রহণকারী দলের বর্ণাঢ্য প্যারেড এবং আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এ কে এম আশরাফুজ্জামান বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, দলগত মনোভাব এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কর্মক্ষেত্রে সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সকল প্রতিযোগীকে খেলাধুলার প্রকৃত চেতনা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মীবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোম্পানির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও প্রীতিমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, দলগত কর্মদক্ষতা বৃদ্ধি এবং সুস্থ কর্মপরিবেশ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানের শেষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম আশরাফুজ্জামান আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।