অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন কামনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।