রোটারি ক্লাব অব ঢাকা লালমাটিয়া “ইয়ার লঞ্চিং সেলিব্রেশন ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত।

রোটারি ক্লাব অব ঢাকা লালমাটিয়া (RCDL) নতুন রোটারি বর্ষ ২০২৫–২৬ এর শুভ সূচনা ও পরিবারভিত্তিক এক আনন্দঘন সন্ধ্যা – ইয়ার লঞ্চিং সেলিব্রেশন ও ফ্যামিলি নাইট উদযাপন করেছে।
শনিবার, ২৬ জুলাই ২০২৫ তারিখে,  ক্লাব ৮৯, গুলশান-২, ঢাকায় সন্ধ্যা ৭টা থেকে এই ইয়ার লঞ্চিং সেলিব্রেশন ও ফ্যামিলি নাইট উদযাপিত হয়।
এই সন্ধ্যা ছিল রোটারি চেতনা, পারস্পরিক সৌহার্দ্য, পুরস্কার প্রদান ও পারিবারিক মিলনমেলার এক অপূর্ব মিলনমঞ্চ।

???? সন্ধ্যার প্রধান দিকসমূহ:
1️⃣ অতিথিকে উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা
2️⃣ রোটারির বিগত বছরের (২০২৪–২৫) কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ
3️⃣ বার্ষিক রোটারি পুরস্কার প্রদান ????
4️⃣ ২০২৫–২৬ বর্ষের বিশেষ ক্লাব সার্ভিস প্রজেক্ট ঘোষণা
5️⃣ সদস্য ও পরিবারের পরিচিতি ও আনন্দঘন ডিনার ফেলোশিপ ????

???? অনুষ্ঠানটি রোটারিয়ানদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করেছে এবং সামনে একটি অর্থবহ, কার্যকর এবং ঐক্যবদ্ধ রোটারি বর্ষের ইঙ্গিত দিয়েছে।

বিশেষ ধন্যবাদ ডিস্ট্রিক্ট-৬৪ কোর্ডিনেটর এডমিন মাহমুদুল হাসান, সহ অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর, আইপিপি, কলিগ প্রেসিডেন্ট বৃন্দ এবং সকল সম্মানিত সদস্য, তাঁদের পরিবার ও অতিথিদের – যাঁদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়েছে স্মরণীয় ও প্রাণবন্ত হয় ।