তবুও ভালবাসিঃ শাহিনা খাতুন।
জীবন ফুরিয়ে যায়
প্রতিদিন অনুক্ষণ
কত কত প্রাণ
এসেছিল এ জগতে
মনে নেই কারও
থাকেনা কখনও
বাতাস বয়ে যায়
পৃথিবী ঘুরে চলে
এক একটি প্রাণের
এক একটি কাব্যগাঁথা
লিখে রাখেনা কেউ
শুধু হারিয়ে যায়।
আকাশে মেঘ
সমুদ্রে জল
যে যার মত করে
থাকে অপেক্ষায়
কার জন্য দিবানিশি
এই যে যাতায়াত
জানেনা কেউ
আমিও জানিনা
তবুও ভালবাসি
তবুও কাঁদিহাসি।
তারিখঃ ২০/০৭/১৯













