ডেঙ্গু প্রতিরোধে আমাদের অনেক কাজ আছে: শাহিনা খাতুন, যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।

প্রতিরোধ
১. বাসা, বাড়ি, অফিস,প্রতিষ্ঠান নিজের পরিবেশের আঙিনাটুকু নিজে পরিস্কার রাখুন। মনে রাখবেন আপনার আঙিনা পরিস্কার রাখার দায়িত্ব আপনার। অন্য কোন সংস্থার নয়।
২.নিয়মিত মশারর ঔষধ স্প্রে করুন কারন আপনার আঙ্গিনায় আপনাকে ঔষধ দিতে হবে। মনে রাখবেন আপনার আঙ্গিনায় ঔষধ দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের অন্য কোন সংস্থার নয়।
৩.ব্যাঙ টিকটিকি জাতীয় প্রাণী মশা ও পোকামাকড় খায়। এদের বাঁচিয়ে রাখুন। মনে পরিবেশের খাদ্য শৃঙ্খল নষ্ট হলে বিপর্যয় দেখা দেবে।
৪.এই অবস্থার ভয়ে আমরা পরিচ্ছন্ন জাতিতে পরিনত হই।
৫.মশারী ব্যবহার করুন।
৬. বৃদ্ধ ও বাচ্চাদেরকে মশা না কামড়ায় খেয়াল রাখুন।

প্রতিকার

১.ডেংগুর লক্ষণ দেখা দিলে আতংকিত না হয়ে পার্শ্ববর্তী হাসপাতালে যোগাযোগ করুন। প্লাটিলেট কমে যাওয়ার আগেই ব্যবস্থা নিন।
২.গুটিকয়েক ডাক্তার অসংখ্য রোগীর চিকিৎসা করছে। সহায়তা করুন। বেশীরভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সময়মত পরীক্ষা করুন এবং চিকিৎসা নিন।
৩. স্বাস্থ্য সেবা বিভাগ কর্মিপরিকল্পনা তৈরি করে ডেংগু রোগের প্রাদুর্ভাব থেকে পরিত্রাণের জন্য কাজ করছে। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের প্রধান করে ৮ টি মনিটরিং টিম এবং স্বাস্থ্য অধিদপ্তর কতৃক গঠিত ১০ টিম সকল কাজ মনিটর করছে।
৪. রাষ্ট্র/সরকার এ বিষয়ে সদা তৎপর। ভরষা রাখুন। বিশ্বাস করুন।

শাহিনা খাতুন
যুগ্মসচিব
স্বাস্থ্য সেবা বিভাগ।

তারিখঃ ০৭/০৭/১৯