বেঁচে থাকে প্রেমঃ শাহিনা খাতুন এর কবিতা।

বেঁচে থাকে প্রেমঃ শাহিনা খাতুন।

হামাগুড়ি দিয়ে চলা
এই যে আমার সংসার
এই যে আমার অফিস
ধুন্দুলের খোসায় ঘসে মেজে
সোজা করা গেলোনা
কপাল নিয়ে জন্মানোকে
গালি দিয়ে যাই নিরন্তর
একজন অলক্ষে বসে হাসেন
নির্বোধ বলে উপহাস করেন
হায়রে মন আমার কোথায় থাকিস?
মাথায় নাকি বুকের মধ্যে
এক পলকের সময় নিয়ে আছি
চলার শক্তি বলার শক্তি সুরের শক্তি
সব কিছু হেরে যায় প্রতিদিন
আলুর খোসায় লাল শাকের ডগায়
বেঁচে থাকে শুধু প্রেম।

তারিখঃ ২৬/০৮/১৯