ময়মনসিংহ শহর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি শহীদ মহানগর বিএনপির সভাপতি প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহঃ ময়মনসিংহ মহানগর বিএনপির সভাপতি প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো: শহীদুল হক শহীদ।

তিনি ময়মনসিংহ শহর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন। কোতুয়ালী থানা যুবদলের সাবেক সভাপতি, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং কোতুয়ালী থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দলিয় সুত্রে জানাযায়, ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ বৃহস্পতিবার বেলা ২টায় শহরের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে হওয়ার কথা রয়েছে। বুধবার স্থানীয় প্রশাসন রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে সমাবেশ করার জন্য মঞ্চ তৈরীর মৌখিক অনুমতি দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ময়মনসিংহ মহানগর বিএনপির সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: শহীদুল হক শহীদ বলেন, কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন। শত কষ্ট, মামলা-হামলা, ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিএনপির রাজনীতি করে আসছি, এ নিয়ে কোনো বক্তব্য নেই। কেন্দ্রীয় নেতারা যা ভালো মনে করবেন, তাই করবেন।