বিডিনিউজ এক্সপ্রেসঃ বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করেন, বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিনটি ২৫ সেপ্টেম্বর ২০১৯ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে-এ বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতি মন্ত্রী জনাব ডাঃ মুরাদ হাসান এম পি। আলোচনায় বাংলাদেশে ফার্মাসিস্ট  নিয়োগের ব্যাপারে সরকারের প্রতি আহ্বান করা হয়। বাংলাদেশে রেজিস্ট্রারকৃত ফার্মাসিস্ট প্রায় ১৫ হাজার, যারা প্রতিনিয়ত বাংলাদেশে ঔষধ শিল্প উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সকল উন্নত দেশগুলোতে ফার্মাসিস্ট ছাড় ঔষধের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে বাংলাদেশে এন্টিবায়োটিক সহ বিভিন্ন ঔষধ যত্রতত্র ব্যবহৃত হচ্ছে। এতে  মানবজীবন হুমকির সম্মুখে পড়ছে। তাই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতাল ফার্মেসী দরকার। বর্তমান গণবান্ধব সরকার মানুষের স্বাস্থ্য সেবা “নির্বাচনী ইশতেহারে” গুরুত্ব সহকারে ছিল। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ সৈকত। সিনিয়ার সহ সভাপতি মোঃ আজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান তানভীর। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, ফ্যাকাল্টি অব ফার্মেসী জনাব অধ্যাপক আ.ব.ম.ফারুক। সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি জনাব হারুন অর রশীদ। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব, চেয়ারম্যান, লিভার বিভাগ, বিএসএমএমইউ, জনাব অধ্যাপক ডাঃ কামরুল হাসান, খান, সাধারণ সম্পাদক, পেশাজীবি সমন্বয় পরিষদ, জনাব এম মোসাদ্দেক হোসেন সহজ সভাপতি, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল, জনাব শামসুদ্দিন মানিক, সাবেক বিচারপতি, জনাব সেলিম আজাদ চৌধুরী, আহ্বায়ক, স্বাধীনতা ফার্মাসিস্ট পরিষদ, জানবা ইসমাত আরা পারভীন, সভাপতি (ভারপ্রাপ্ত), বাংলাদেশ নার্সোয়েশন।

তারিখঃ ২৫/০৯/১৯