বাহানাঃ শাহিনা খাতুন।
বৃত্তের বাইরে যাওয়ার জন্য
কত কিযে বাহানা বানায়
অতপর বৃত্তের বাইরে চলে যায়
সে অনেক অনেক দুর
মনে হয় চলে গেছে লক্ষ যোজন দুরে
আর ফিরে আসবেনা কোনদিন
আর ফেরা যায়নাতো কোনদিন
তবুও মস্তিষ্কের কোন একখানে
যেখানে অতীত বর্ত্তমান ভবিষ্যৎ
স্মৃতিরা খেলা করে ঠিক তাদের মতন
সেখানে ভুল শুদ্ধ সব থাকে
বইয়ের তাকের মত সাজানো
কোন একদিন
কোন এক বর্তমান
ঘুমের ঘোরে ঘুরে বেড়ায় বিশ্বচরাচরে
আবার দেখা হয়ে যায়
অন্য কোন গ্যালাক্সির
অন্য কোন গ্রহে।
সে দুর খুব দুরে ছিল
সে বীনার তার ছেড়া ছিল
সে পালে কোন আলো আর বাকি ছিলোনা।
তবুও ক্রমশ বেড়ে যায় বৃত্ত
প্রেম নেই, প্রেম ছিলোনা কোনদিন
প্রেম বড় আনন্দময়
প্রেমের আর এক নাম অমঙ্গল
এই অমংগল আনন্দময় কাব্য
লিখে চলেছেন নিরবধি যিনি
নাম তার ঈশ্বর।
প্রাণের স্রষ্টা ঈশ্বর
প্রেমের স্রষ্টা ঈশ্বর
এই যে প্রেমময় প্রাণ
এ প্রেম ঈশ্বরের তরে জমা রাখা আছে।
তারিখঃ ২৮/১০/১৯













