মানব জনমঃ কবি শাহিনা খাতুন।
যখন আমি আমি থাকি
শুধু হেরে যেতে থাকি
যখন তুমি আমার থাক
আমি সবখানে জিতে যাই
তোমার রাজ্যে বড়
ভাগ্যবান হয়ে জন্মেছি
কারন মানব জনম পেয়েছি
আরশোলা হয়ে জন্ম নিলে
কী এমন সাধ্য আছে কার
তা পাল্টাতে পারে?
আর যুগে যুগে তুমি
পরিচয় দিয়েছো
এই অজ্ঞান এই দরিদ্র
এই ক্ষুদ্র আমারে যে
তুমিই সব তুমিই আদি
তুমিই মধ্য তুমিই অন্ত।
একসময় একা ছিলে
তারপর নিজেরে প্রকাশের
বাসনায় সৃজিলে এতকিছু!
তারিখঃ ০৯/১১/১৯













