আলোর প্রতিক্ষায়: কবি শাহিনা খাতুন এর কবিতা।

আলোর প্রতিক্ষায়ঃ শাহিনা খাতুন।

বিগব্যাং থেকে শুরু করে মহাপ্রলয় পর্যন্ত
কত পথ কত কথা কত সুর
অসীম ঈশ্বরের এক সসীম গৃহ হয়ে
সমুদ্রটাকে দৃষ্টিতে ধারণ করা
এক বাউল পথিক কোথা যাও?
হে ফকির তোমার ঘরের কথা কও
হে ফকির তোমার পথের কথা কও
তোমার গৃহ পুড়ে ছাই হয়ে গেলে
তুমি স্মিত মুখে দোতারাতে সুর তোল
ক্ষয়ে যাওয়া জীর্ন দেহের কোন বাঁকে
রেখেছো তারে পরশমণি করে?
একবার কৃপা করে দেখো
আমার কিচ্ছু নেই
এই হালে হালে দুদিনের অফিস ঘরবাড়ি
এসব আমার নয় এসব ঈশ্বরের ধোঁকাবাজি
আমারে রেখেছেন তিনি পুতুলবাজী করে।
প্রতিদিন ঠিক ভর দুপুরে
প্রতিদিন ঠিক গভীর রাতে
দ্রুতবেগে ছুটে চলা সেই রানারের মত
এক আলোয় প্রতিক্ষায় থাকি।

তারিখঃ ১৯/১১/১৯