নরসিংদী জেলা প্রশাসক এর সভাপতিত্বে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

কাজী জহিরুল ইসলাম খোকনঃ  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি( বিশেষত পেয়াজ, লবন ) নিয়ন্ত্রন এবং এ বিষয়ে অনাকাঙ্ক্ষিত গুজব প্রতিরোধে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক বিষয়ে আলোচনা সভা আজ নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জনবান্ধব জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয় এর সভাপতিত্বে ৬ টি উপজেলার বড় বড় বাজার কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকগণ, পুলিশ সুপার নরসিংদী প্রতিনিধি,সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা চেয়ারম্যান মতিন ভুইয়া সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভাপতি মহোদয় তার বক্তব্য বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি( বিশেষত পেয়াজ, লবন, তেল, চাউল) এ বিষয়ে অনাকাঙ্ক্ষিত গুজব প্রতিরোধে গুজবকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেয়া হবে ও নরসিংদী জেলার প্রতিটিবাজারে জেলা প্রশাসন, নরসিংদীর সার্বক্ষণিক মনিটরিং চলমান থাকবে।

তারিখঃ ২০/১১/১৯