ময়মনসিংহ বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ এক্সপ্রেসঃ অদ্য ২০ নভেম্বর, ২০১৯ খ্রি: তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএম ই ডি) এর আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত ময়মনসিংহ বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ.মান্নান এম.পি.। আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এম.পি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ, এনডিসি। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি।

তারিখঃ ২০/১১/১৯