দেহের ভেতর অচিন দেহ মনের মধ্যে অচিন মন: কবি শাহিনা খাতুন।
দয়াল চিনাও দেহ মন
তোমার বাড়ি কোথায় দয়াল
কোথায় আমার মন।
এই যে দেহের ভেতর অচিন দেহ
মনের মধ্যে অচিন মন
কে করে সৃজন
পুষলাম যারে এত বছর
এখনো সে হয়ে রইলো পর
এ কেমন জীবন।
আমার আমার করলাম শুধু
শেষ কালেতে জানতে পারলাম
কেহই আমার নয়
দেশ কালের হিসেব বুঝলামনা
প্রেমের সাথে তাঁরে খুঁজলামনা
হইলো পরাজয়।
দয়াল যদি দয়া করে
মনের সংশয় দুর করে
তবেই হবে জয়
আমার তবেই হবে জয়।।
তারিখঃ ৩০/১১/১৯














