মো. মেরাজ উদ্দিন বাপ্পীঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় “জিরো পয়েন্ট” স্তম্ভের দেওয়ালে শ্বেতপাথর খচিত জেলার মানচিত্র ও বিভিন্ন জেলার দূরত্বের পরিমাপ খচিত ফলক এ সাটানো বিভিন্ন ধরনের পোষ্টার পরিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলীর তত্তাবধানে স্থানটিকে দৃষ্টিনন্দন ও সৌন্দর্যবর্ধক স্থানে রূপান্তরিত করেছেন পরিচ্ছন্ন টিম এর সদস্যরা।
ময়মনসিংহ নগরবাসীরা জানান, বিভাগীয় জেলা সদরের এবং সিটি কর্পোরেশনের আয়তনের সূচনায় এই জিরো পয়েন্ট হওয়ায় স্থানটিকে দৃষ্টিনন্দন, সৌন্দর্যবর্ধক স্থানে রূপান্তরিত করার জন্য মসিক মেয়রের উচিত জিরো পয়েন্টের উপর কোন প্রকার পোষ্টার প্যানা না সাটানোর জন্য নির্দেশ প্রদান করা। তানাহলে এবারের মত পরিষ্কার পরিচ্ছন্নতা করা হলেও আগের মতই আবার প্যানা পোষ্টারে ছেয়ে গেছে জিরো পয়েন্ট। মেয়র টিটুর নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছনতার কাজটি ব্যর্থতায় পর্যবসিত হবে।
সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী জানান, মাননীয় প্রশাসক ইকরামুল হক টিটুর নির্দেশে কাজ করে যাচ্ছি নগর বাসীকে একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার জন্য। মাননীয় প্রশাসক এর নির্দেশে আরো উন্নত সেবা দেওয়ার জন্য পরিচ্ছন্নতা কাজকে আরো গতিশীল করতে প্রতিটি পরিচ্ছন্ন টিম এর সদস্যর নিয়ে কাজ করে যাচ্ছি।










