আর কিছু বাকি নেইঃ কবি শাহিনা খাতুন।
কোন কোন সময় কোথায় যেন গ্রহণ লাগে
ঠিক কোথায় তা নিরূপণ করা যায়না
শুধু ভাল না লাগার ক্ষণ বেড়ে যায়
ভালবাসা অথবা অবহেলা এগুলো
সিন্দুকে ভরে যতন করে রেখে যাও
ঐ যে তারার আঁকা পথ ধরে হেটে যাও
অনেক পুরোনো ক্ষিরির গাছের সামনে দাড়াও
কে কারে ডাকে ছায়া নাকি কায়া?
দুঃখ নেই, আনন্দ নেই, হতাশা নেই, স্বপ্ন নেই
কোথাও কেউ নেই
কোথাও কিচ্ছু নেই
নিউরন ধরে চলে যাও
যেতে যেতে বলে যাও এসব যা দেখছো
তার কিছুই সত্য নয়
ভ্রমণের এই আঁকা পথ
সেই কবে মহাশূন্যে মিলিয়ে গেছে
আর কিছু বাকি নেই।
তারিখঃ ০৮/১২/১৯














