বিডিনিউজ এক্সপ্রেসঃ ময়মনসিংহে করোনা আক্রান্ত ২, হার্ড লাইনে প্রশাসন। আদেশ অমান্য করে এখনও যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, তাদেরকে ঘরে ফেরাতেই ময়মনসিংহ র্যাব ১৪ এর পরিচালক ল্যাঃ কর্ণেল ইফতেখার উদ্দিন নিজেই ছিলেন মটর সাইকেলের এই বহরে নগরীর বিভিন্ন স্থানে চলে এই মহড়া ঘন্টা ব্যাপী।
অন্যদিকে ময়মনসিংহের মুক্তিগাছায় অবস্থিত আর্ম ব্যাটালিয়ন (এপিবিএন ২) এর এক পুলিশ সদস্য করোনা ভাইরাস আক্রান্ত। ঐ ব্যাটালিয়নের ৪৩৪ জন সদস্যকে লক ডাউন করেছে প্রশাসন
এছাড়া জামালপুর জেলার মাদারগঞ্জে আরও একজন আক্রান্ত। পুলিশ সদস্য নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন এ ভর্তি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উজ্জামান। এই ঘটনার পর থেকে ময়মনসিংহ জুড়েই চলছে আতঙ্ক। প্রশাসন উঠে পড়ে লেগেছে পরিস্থিতি মোকাবেলা করতে।
তারিখঃ ০৮/০৪/২০/কামাল













