লিখেছেনঃ শাহিনা খাতুন, যুগ্মসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এর কোন বিকল্প নেই।
উপসর্গ দেখা দিলে আইসোলেশনে চলে যান। কারো উপর দোষ দিয়ে লাভ নেই। বিদ্যমান সুযোগ সুবিধা নিয়ে বাঁচতে হবে। মনে রাখতে হবে এদেশে এখনো চরম দারিদ্র আছে। রাতারাতি সবকিছু বদলে ফেলা যায়না। দীর্ঘদিন অমান্য করে করে আমরা যেন কেমন হয়ে গেছি। নিজে দায়িত্ব নিতে জানিনা কিন্তু ছিদ্রান্বেষণে ওস্তাদ। ঘরে বসে যার যার ধর্ম পালন করুন। মনের অজানা পাপ নেই। সীমা লংঘন করে থাকলে ক্ষমা চেয়ে নিন। আমি আমার জানা অজানা সব পাপের জন্য সর্বদা ক্ষমা চাইছি। যে যার মতো করে আশে পাশের দরিদ্র মানুষদের সহায়তা করুন। আমাদের জমানো টাকা ব্যাংকে রেখে মরে গেলে কোন লাভ নেই। কে কখন কিভাবে কোথায় বেঘোরে মরে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই।
ভালো থাকুন সবাই।
তারিখঃ ১১/০৪/২০












