তোমার কি চাই বলো? সমুদ্র না আকাশ?:মুহাম্মাদ আব্দুল লতিফ।
কথায় আছে প্রেমে পড়লে
এক বুক সমুদ্র নিয়ে পড়তে হয়
কাউকে ভালবাসলে
মস্ত একটা আকাশের অধিকার নিয়ে বাসতে হয়
তোমার কি চাই বলো?
সমুদ্র না আকাশ?
যদি ভালোবাসা দাও
মনের দোয়ার খোলা রাখবো এক বুক সমুদ্র নিয়ে
সে সমুদ্রের সবটা জায়গা হবে শুধু তোমার
সেখানে দুই ডজন গোলাপি ডলফিন
মনের আনন্দে খেলা করবে।
তোমাকে অভিবাদন জানাতে
নিস্তব্দ বালুকারাশি ভেদ করে
বের হয়ে আসবে সারি সারি সাগরলতা,
একটু দূরে দাঁড়ানো ঝাউগাছগুলো
হিংসায় নূয়ে থাকবে তোমার সৌন্দর্য্য পানে,
জেলে শূন্য হাজার নৌকার সারি কান পেতে রবে
তোমার নুপুরের মিষ্টি ধ্বণি শুনবে বলে
সাগরের সমস্ত নীল জল
তোমার বাধাহীন জলকেলির অপেক্ষার প্রহর গুনবে।
যদি ভালোবাসা দাও
মনের দোয়ার খোলা রাখবো আকাশের উদারতা নিয়ে
সেখানে প্রবেশাধিকার থাকবে শুধু তোমার
হৃদয়ের সবটা বিচরণে জেনে নিবে কেমন আছো তুমি,
তোমার উপস্থিতি হৃদস্পন্দন বাড়াবে
হয়তোবা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ
বারো সেঃমিঃ দৈর্ঘের হৃদপিন্ডের দৈর্ঘ্য
বৃদ্ধি পেয়ে পেয়ে হয়তোবা হবে পনেরো বিশ
তোমার অনিয়ন্ত্রিত আবেগ ভাসিয়ে নিবে অসীম শূন্যতায়
তোমার অধর আলপনায় সিক্ত হবো আমি
তুমি আটকে থাকবে বাহুবন্ধনে
হাজার মিনিট, ঘন্টা, দিন আর বহুযুগ ধরে।
যদি ভালোবাসা দাও
স্বপ্নবাজ আমি লক্ষ স্বপ্নের পসরা সাঁজিয়ে
আজীবন ছুটবো সেসব বাস্তবায়নের নেশায়
কর্ণযুগল ভরিয়ে দেবো প্রেমের অমর বাণি
ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি বলে।
আর মাত্র কয়েকটা দিনের প্রতীক্ষা
সব প্রেম, সব ভালোবাসা
জমা থাকলো নতুন প্রভাতের অপেক্ষায়।













