বিডিনিউজ এক্সপ্রেসঃ বিএনসিসি ক্লাব, চট্টগ্রাম –এর উদ্যোগে নগরীর হালি শহর এলাকার কর্ণফুলী আবাসিক সংলগ্ন এলাকায় ৪০টি দূঃস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার হিসাবে তুলেদেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, ছোলা, খেজুর ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী। বিএনসিসি ক্লাবের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ওবায়েদ হোসেন এসব খাদ্য সামগ্রী দূঃস্থ্যদের হাতে তুলে দেন। ওরিয়ন ফার্মা পরিবার, চট্টগ্রামের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হালিশহর থানার পুলিশ উপ-পরিদর্শক প্রনীত, ওরিয়ন ফার্মার পক্ষে এরিয়া ম্যানেজার শরীফ, বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ক্যাডেট এ্যাডজুটেন্ট নাইম আহমেদ, ক্যাডেট সাগর প্রমুখ।
প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এই মানবিক কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করে সংগঠনের সহ-সভাপতি ওবায়েদ বলেন “প্রতিকুল পরিস্থিতির মাঝেও আমরা হতদরিদ্র ৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি, এজন্য মহান আল্লাহতায়ালার দরবারে লাখো শুকরিয়া। আমাদের এই প্রচেষ্টায় কিছু পরিবার যদি রমজানে একটি সপ্তাহ সেহরি ও ইফতার করতে পারে তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিশনাল পুলিশ কমিশনার আমেনা বেগম (বিপিএম), হালি শহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম এবং বিএনসিসি ক্লাবের কেন্দ্রীয় কমিটিকে তাদের সার্বিক সহযোগিতার জন্য। আমাদর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।“

তারিখঃ ২৬/০৪/২০










