বিডিনিউজ এক্সপ্রেসঃ আনন্দমোহন কলেজ ,ময়মনসিংহ সহ গোটা বাংলাদেশের মাঝে একটি প্রাচীনতম বিদ্যাপীঠ । হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত থাকে এই প্রতিষ্ঠানটি কিন্তু গত ১৭ মার্চ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা থেকে শিক্ষার্থীর মুক্ত রাখতে বন্ধ রাখা হয় সকল ক্লাস কার্যক্রম । থমকে গেছে কলেজ কার্যক্রম , সেইসাথে কলেজ আজ শিক্ষার্থীমুক্ত । কিন্তু শিক্ষার্থীমুক্ত কলেজে প্রতিনিয়তই গুছিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে একদল সাহসী মানুষ । করোনা পরিস্থিতি মোকাবেলায় সেইসব সাহসী মানুষদের নিয়ে এক ভিন্নধর্মী চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, আনন্দ মোহন কলেজ শাখার আয়োজনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহের গণমানুষের নন্দিত নেতা,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা মোঃ ইকরামুল হক টিটু মহোদয় আনন্দ মোহন কলেজের প্রায় ২০০ জন কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন । উক্ত আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ,আনন্দ মোহন কলেজ শাখার আহবায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ ,যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকন ,মোঃ শেখ সজল, মোঃ মাহফুজুল আলম ফাহাদ, মোঃ রেদুয়ানুল হুদা আজাদ, মোঃ জুনায়েদ হোসেন টিপু , ছাত্রনেতা ওমর,তানভীর,শৈবাল,নাজমুল সহ আরো অনেক কর্মীই উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ কার্যক্রমকে সফল করে । ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু ঈদ উপহার বিতরণের সময় বলেন , ‘এই উপহার আমাদের নয় ; এই উপহার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য উপহার । বিশ্ব যতদিন করোনামুক্ত না হবে আমরা ততদিন আপনাদের পাশে থেকে যাবো, আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনা’র উপহার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো ।’ অন্যদিকে কলেজের কর্মচারীরাও ঈদ উপহার পেয়ে আনন্দিত। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্মচারীদের নেতা সায়ীদুল ইসলাম ভূঁইয়া বলেন তিনি যে আমাদের কথা মনে রেখেছেন তাতেই আমরা মহা খুশি… আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সংগ্রামী আহব্বায়ক বলেন আপনি ভালো থাকলে ভালো থাকবে ময়মনসিংহ নগরবাসী আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে ময়মনসিংহ নগরবাসী আর তাই কায়মনোবাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন আপনাকে আমৃত্যু সুস্থতা দান করেন সেই সাথে এই ক্রান্তিলগ্নে সময়ে আমাদের কর্মচারী ভাইদের প্রতি আপনার উদার মানসিকতা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।











