পুনরায় উচ্চারণ
কবি শাহিনা খাতুন
শুক্রবার প্রত্যুষে তাকে বলি ভালবাসি
ভালবাসি বলতেই সে আকাশের চাঁদ হয়ে যায়
অপরূপ পূর্ণিমার চাঁদ
অতপর কংক্রিটের রাস্তায় ট্রাফিক জ্যামে
রোজকার দিনলিপির মায়ায়
আমার চাঁদ দেখা বাকী রয়ে যায়
শুধু চাঁদখানা আমায় দেখে নেয়।
সপ্তাহ শেষ হয়ে এলে
আবার যৌবনবতী হয় প্রাণ
উম্মুখ প্রেম ঘুমুতে দেয়না আর
যতন করে রাখে বাক্যের অপেক্ষায়
প্রয়োজনে গলা সেধে নেয়
চার অক্ষরের বেপরোয়া শব্দের লাগি
পুনরায় উচ্চারণ ভালবাসি।
২১/১২/২০২০













