তোমাদের কলরব মুখর সভায়: কবি শাহিনা খাতুন।

তোমাদের কলরব মুখর সভায়: কবি শাহিনা খাতুন এর কবিতা।

তোমাদের কলরব মুখর সভায়
আমার নিরব থাকতে ইচ্ছে করে
কথা বললেই মনে হয়
নিজেকে স্পষ্ট করার
কোন বাহানা খুঁজছি।
মূলত আমার যা কিছু প্রকাশ
তা তিনি করেই ফেলেছেন
আর যদি থাকে কিছু অকুলান
তিনি আবারও আবির্ভূত হবেন।
তখন পুনরায় মুখরিত হবো
যে কোন আকারে
যে কোন প্রকারে
আপাতত একটু নিঃসঙ্গ হতে চাই
একটা ব্যক্তিগত পাহাড় থাকলে
খুব ভালো হতো
একটু সময় করে
পাহাড়ের মতো নিরব হওয়া যেত।

২৮/১২/২০২০