চেনোনা তারে
কবি শাহিনা খাতুন এর কবিতা।
ঋতুবতী তুমি নও আমিও নই
একমাত্র তিনি বারমাস ঋতুবতী
শুষ্ক হয়ে থাকা মন জানেনা তাই
জানবেনা আরও কতকাল
সে কথা বলতে পারে কে?
প্রেমের অপেক্ষায় থেকো তুমি
নাম ধরে ডেকো বারবার
যেন ঘুমের ঘোরেও ভুলে না যাও
প্রসব বেদনার মতন বেদনা সয়ে যেও
যেন দমটা যেতে যেতে ভুল করে রয়ে গেছে
মনে রেখো উম্মুখ তুমি নও, উম্মুখ সে
সম্মুখে এলেও তাই চেনোনা তারে।
২৮/১২/২০২০













