মডেলিং জগতে শুভ পদচারণা ইমাম সিদ্দিক সাহিত্য র

বিডিনিউজ এক্সপ্রেসঃ  ইমাম সিদ্দিক সাহিত্য খুব পরিচিত একটি নাম । পরিচিত প্রিয়মুখও বটে । উপস্থাপনার দ্বারা দর্শক মহলে অত্যন্ত সমাদৃত যিনি । পেশায় একজন চিকিৎসক । ডাক্তারির পাশাপাশি সবসময় নিজেকে ব্যস্ত রাখেন বিভিন্ন সৃজনশীল কাজে । আসন্ন বইমেলায় তার ২টি যৌথ বই বের হচ্ছে । বইগুলো হলো ‘ প্রেস্ক্রিপশন ‘ এবং ‘ এপ্রোনের অন্তরালে ‘ ৷ এবার মডেলিং জগতে প্রবেশ করলেন তিনি । অত্যন্ত সুন্দর কিছু ছবি তার প্রোফাইলে প্রকাশ করেন । তিনি বলেন , সব কিছুই একটা আর্ট । মডেল হতে হলেও কষ্ট করতে হবে । ২০ কেজির মতো ওজন কমিয়েছি । এছাড়াও হাসপাতালে ডিউটি যখন প্রচুর থাকে, খাবার সময়টুকুও পাইনা । আলহামদুলিল্লাহ এখন অনেক শুকিয়েছি । অনেকে দেখে চিনতেই পারে না । সবাই বলে মডেল হলে কবে? হা হা । প্রফেশনাল মডেলিং এর যাত্রা শুরু করায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে । তবে তার কাছে ডাক্তারিই সবার আগে । মানবসেবার মতো বড় কাজ আর হতে পারে না বলে তিনি মনে করেন । পাশাপাশি লেখালিখি, উপস্থাপনা , মডেলিং চালিয়ে যেতে চান । অভিনয়র প্রতিও ভালোলাগা আছে । সুযোগ হলে নাটক বা সিনেমায় কাজ করতেও আপত্তি নেই । ইতোমধ্যে কিছু টিভিসির অফারও পেয়েছেন । কাজের ব্যস্ততার মাঝেও এত কিছু মেইনটেইন করে চলা আসলেই কঠিন কাজ বলে মনে করেন এই তারকা । সকলের দোয়া ও ভালোবাসা চান ডা. ইমাম সিদ্দিক সাহিত্য ।

তারিখঃ ০১/০১/২১