নিদারুণ মনস্তাপ: কবি শাহিনা খাতুন।

নিদারুণ মনস্তাপঃ কবি শাহিনা খাতুন এর কবিতা।

এ এক নিষ্ঠুরতম গার্হস্থ জীবন
এখানে একাগ্রতার বালাই নেই
তোমায় অপলক নয়নে
দেখবার কোন জো নেই
এত এত কোলাহল থেকে
কোন পরিত্রাণ নেই।
যেমন দুঃখময় রাষ্ট্র
ঠিক তেমনই ক্লেশময় সংসারের সব
তোমাদের শুধু চাই আর চাই
আমায় ভাগ করে নিতে নিতে
দেখবে কোথাও আমি নেই
আমার সমাধিও নেই
জানি তখন খুঁজে নেবে
অন্য কোন প্রাণ
নিংড়ে নিংড়ে কেড়ে নেবে
তার সবটুকু কাল
ফিরবার নিদারুণ মনস্তাপ নিয়ে
জন্মাবার অপেক্ষায় থাকবো আমি।
এসব নিদারুণ মনস্তাপ
এসে দেখে যাও একবার
অতপর চূর্ণ করে দিতে দিতে
মুক্তির স্বাধ পেতে দাও।
কবিতার মতো কেউ নেই
সুরের মতো কেউ নেই
তোমার মতন কেউ নেই।

২৮/২/২০২১