প্রেমের জন্ম: কবি শাহিনা খাতুন

প্রেমের জন্ম: কবি শাহিনা খাতুন এর কবিতা

শূন্য যোগ শূন্য সমান প্রেম
আমার পেট আর বুক ভর্তি অহংকার
শূন্যতা নেই বলে প্রেম হলোনা।
নির্বুদ্ধিতা
ভুল অভিজ্ঞতা
পূর্ব অর্জিত কূকৃতি
আমায় শূন্য হতে দেয়নি
তাই মানুষ হতে চেয়েও হইনি।

যদি আরবার বটগাছ হয়ে জন্মাই
নীচু হয়ে থাকবো
তখন এসো
ছায়া দেবো
মায়া দেবো
ছোট দুটি হাতে আমায় জড়িয়ে ধরো
সেদিন বলবো ভালবাসি তোমায়।

১/৩/২০২১