বিডিনিউজ এক্সপ্রেসঃ বাংলাদেশ ন্যাশনাল ইন্সটিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটালে ফেব্রুয়ারি মাসে ৪৪৪১১ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয় তাহার ভিতরে ৭৮৪৯ জন ক্যানসার রোগীকে কেমোথেরাপি প্রদান করা হয়। এবং ২৫০৬ জন রুগীর জন্য ৮৬৮৪ টি প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করা হয়।
বাংলাদেশ ন্যাশনাল ইন্সটিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটালে অত্যন্ত স্বল্প খরচে উন্নতমানের আধুনিক চিকিৎসা প্রদান করে আসছেন এবং অগনিত ক্যান্সার রুোগী ভালো হয়ে ফিরে পাচ্ছেন তাদের নতুন জীবন।
বাংলাদেশ ন্যাশনাল ইন্সটিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটালের পরিচালক কাজী মোশতাক হোসেন বিডিনিউজ এক্সপ্রেসকে বলেন এই হাসপাতালে সাধারন মানুষ কোনরকম ঝামেলা ছারাই আন্তজাতিক মানের চিকিৎসা পাচ্ছেন এবং বিশ্বের কোনও দেশে এত অল্প খরচে এত উন্নত মানের চিকিৎসা সেবা নাই যেখানে এই ফেব্রয়ারি মাষেই সর্বমোট ৭৮৪৯ টি কেমো থেরাপি প্রদান করা হয়েছে। যাহা বিশ্বের কোনও দেশেই এত অল্প খরচে ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান করা হয়না।
আমরা চেষ্টা করে যাচ্ছি সকল প্রকার ক্যান্সার রোগী যাতে নির্বিঘ্নে চিকিৎসা সেবা পেতে পারে।
তারিখঃ ২২/০৩/২১












