বিডিনিউজ এক্সপ্রেসঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্লাবের উদ্যোগে মাদারীপুর জেলার রাজৈর থানাস্থ পাইকপারা কাশিমপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনসিসি ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান রাজিব এবং সমাজ কল্যাণ সম্পাদক মো. ফারুক হোসেন তালুকদার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন মো. শাহজামাল মোল্লা, মো. এসকেন শেখ, মো. দেলোয়ার মাতুব্বর, মো. আয়নাল মোল্লা, মো. সোলায়মান মোল্লা, মো. সেলিম মোল্লাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিএনসিসি ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, বিএনসিসি ক্লাবের প্রাক্তন ক্যাডেট সদস্যগণ নিজস্ব অর্থায়নে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, আমরা সবসময়ই বন্যার্ত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। আমরা বিএনসিসি ক্লাবের প্রতিটি সদস্য দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছি এবং দেশের যে কোন ক্রান্তিকালে দেশ এবং মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

বিএনসিসি ক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন তালুকদার বলেন বিএনসিসি ক্লাবের প্রতিটি সদস্য প্রশিক্ষণের মাধ্যমে সামরিক কৌশল এবং মানবিক গুণাবলী অর্জন করেছে, এই গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটছে দেশ এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার মধ্যদিয়ে, যেমন-বিএনসিসি ক্লাবের নেতৃতে রোহিঙ্গাদের ১২ টি ক্যাম্প দক্ষতার সাথে পরিচালনার করা এবং দেশ এবং সমাজের ক্রান্তিকালে মানুষের মানবতার পাশে দাঁড়ানোর মধ্যদিয়ে। আমরা এভাবেই মানুষের, মানবতার এবং দেশের পাশে দারিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
বিএনসিসি ক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিবুর রাহমান রাজিব বলেন, আমরা করোনার এই মহামারীর মধ্যে ঢাকায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করি এবং প্রতিটি বিভাগে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সমন্বয়ে বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করে প্রতিটি বিভাগের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করি, করোনার মহামারী প্রতিরোধে মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম পরিচালনা করি।
উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্লাব সারা বাংলাদেশের সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত প্রাত্তন বিএনসিসি ক্যাডেটদের সমন্বয়ে দেশ ও মানুষের সেবায় গঠিত একটি সুশৃঙ্খল সংগঠন।
তারিখঃ ০২/০১/২২











