সম্প্রতি বিদেশি গবেষকদের আকৃষ্ট করতে কানাডার সরকার দেড় বিলিয়ন ডলারের পরিকল্পনা করেছেন। উন্নত বিশ্বগুলো পৃথিবী থেকে ব্রেন গেইন করে নিয়ে তাদের গবেষণা থেকে শুরু করে দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগান, বাংলাদেশের গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত করা উচিত। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে উন্নত বিশ্বগুলো হায়ার করে নিয়ে যাচ্ছেন, তাদের গবেষণায় কাজে লাগানোর জন্য।
সম্প্রতি বাংলাদেশ সরকারের অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড একজন স্বনামধন্য আন্তর্জাতিক ফার্মাসিস্ট মোঃ আব্দুস সামাদ মৃধা কে আমেরিকা থেকে হায়ার করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন, আনন্দের বিষয় তিনি বাংলাদেশেরই নাগরিক, তিনি বহু বছর ধরে কানাডাতে, আমেরিকাতে ওষুধ বিজ্ঞানী হিসেবে কাজ করে এসেছেন। তাহার এই বিস্তর অভিজ্ঞতা বাংলাদেশের সরকারি ফার্মাসিটিক্যাল কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে আধুনিকায়ন, ফর্মুলেশন ডেভেলপমেন্ট, টেকনোলজি ট্রান্সফার, উৎপাদনশীলতা বৃদ্ধি থেকে শুরু করে সর্বক্ষেত্রে তিনি কাজে লাগাচ্ছেন।
বাংলাদেশ সরকার একজন অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ফার্মাসিস্ট কে ইডিসিএল এ নিযুক্ত করে বাংলাদেশের স্বাস্থ্যখাত কে সমৃদ্ধ করে যাচ্ছেন যাহা বাংলাদেশের জন্য সৌভাগ্যের।
বাংলাদেশ সরকার এমন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পূর্ণ সমৃদ্ধ ব্রেইন কাজে লাগানোর ক্ষেত্রে যত্নশীল হলে দেশ সমৃদ্ধ হবে।













