HOME BREAKING NEWS ইডিসিএল-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রখ্যাত বায়োকেমিস্ট আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে নতুন নিয়োগ প্রদান করা হয়েছে। কোম্পানি আইন, ১৯৯৪ এর আওতায় কোম্পানির Articles of Association অনুযায়ী সরকারের ক্ষমতাবলে উক্ত নিয়োগ কার্যকর করা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজ্ঞাপনের সাথে সাথে পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হতে অব্যাহতি হয়ে গিয়েছে।নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন প্রখ্যাত বায়োকেমিস্ট আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান। তিনি দীর্ঘ প্রশাসনিক ও পেশাগত অভিজ্ঞতার অধিকারী এবং স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
সংশ্লিষ্ট মহলে এ নিয়োগকে স্বাগত জানানো হয়েছে এবং তার নেতৃত্বে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল) আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল) বাংলাদেশের ১০০% রাষ্ট্রায়ত্ত ফার্মাসিউটিক্যালস কোম্পানি। ১৯৬২ সালে এটি কেন্দ্রীয় সরকারের অধীনে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি (জিপিএল) নামে পরিচালিত হতো এবং পরে ১৯৭৯ সালে এর নাম পরিবর্তন করে ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন ইউনিট (পিপিইউ) রাখা হয়। জনস্বাস্থ্য ও প্রতিষ্ঠানের সুষ্ঠ পরিচালনার স্বার্থে এটি কোম্পানির আইন-১৯৯৪ অনুযায়ী একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর নিয়ন্ত্রন কর্তৃপক্ষ। এটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় মূল উদ্দেশ্য ছিল দেশে একটি উন্নত ফার্মাসিউটিক্যালস শিল্প স্থাপন, স্থানীয়ভাবে ওষুধ উৎপাদন এবং এই ওষুধগুলি দেশের অভ্যন্তরে জনস্বাস্থ্যের জন্য সরবরাহ ও রপ্তানি করা। ইডিসিএল বাংলাদেশে সরকারি খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং এর বৃদ্ধি বজায় রাখতে এবং রপ্তানি বাজারে সেবা দিতে একটি সুদৃঢ় প্ল্যাটফর্ম তৈরি করেছে।
তারিখ: ২১ মে ২০২৬