তারিখ: ২২ মে ২০২৬
বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম (BPF)-এর পক্ষ থেকে Essential Drugs Company Limited (EDCL)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Managing Director & CEO) আঃ কাঃ মোঃ আশরাফুজ্জামান মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম-এর সভাপতি Md. Azibur Rahman এবং সাধারণ সম্পাদক Mohammad Mehdi Hasan Tanvir স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী বায়োকেমিস্ট A. K. Md. Ashrafuzzaman দেশের স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বার্তায় আরও উল্লেখ করা হয় যে, তাঁর দক্ষ নেতৃত্ব, পেশাগত অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে Essential Drugs Company Limited (EDCL) ভবিষ্যতে আরও সাফল্য ও উৎকর্ষ অর্জন করবে এবং দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে। বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম (BPF) তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।
বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম (BPF)














