কবি শাহিনা খাতুন এর লেখা মনপাখি।

মনপাখি: কবি শাহিনা খাতুন।

একদিন থাকবোনা আর কোথাও
দেহ থেকে মনপাখি উড়াল দেবে
আমার মাটির পিঞ্জর আবার মাটি হয়ে যাবে
আর আমার মনপাখি?
সে কোথায় যাবে বলেনি কখনো
কতদিন শুধিয়েছি
হ্যারে তুই কই যাবি তখন?
সে হাসে আর বলে
আমি তোমায় চিনিনাতো
আমার ভিতর বাস করে
আজীবন পর হয়ে রয়ে গেল
আমার ফকির বলেন
“তোমারও ক্ষমতা আমি
যা ইচ্ছা তা কর তুমি ”
সুর আর বানী দিয়ে ফকির তুমিও
একলা করে চলে গেলে?
দোতারাটা বাজেনা কাঁদে
একতারাটাও বাজেনা শুধু কাঁদে
আর আমিও নেই
আমার চোখে জলও নেই।

তারিখঃ  ২৭/০৯/১৯