সত্য কথা বলি শোনা সইঃ কবি শাহিনা খাতুন এর কবিতা।

সত্য কথা বলি শোনা সইঃ কবি শাহিনা খাতুন এর কবিতা।

সত্য কথা বলি শোনা সই
আমার মনটা আমাতে আর নাই
সেই কবে যে উড়ে গেছে
খুঁজে কোথা পাই।
মেঘের কাছে শুনতে পার
সেখানে কি আছে
পাহাড়টাতে যেতে পার
লুকিয়ে যদি থাকে।
মন হারিয়ে কাঁদি এখন আমি পথে পথে
বন্ধু যদি আরজ করে দায়ী করবো কাকে
নদীর কাছে জিজ্ঞেস কর
স্রোতে ভেসেছি কি
জঙ্গলটাতে খুঁজতে পার
পথটা ভুলেছে কি
সই শোনা সই
দুঃখের কথা কই
আমার মনটা আমাতে আর নাই।

তারিখঃ ২৯/১১/১৯