মরমী মানুষঃ কবি শাহিনা খাতুন এর কবিতা।

মরমী মানুষঃ কবি শাহিনা খাতুন।

সবাই জানলো সে সড়ক দূর্ঘটনায় মারা গেছে
আসল খবর কেউ জানলোনা
তবে একেবারে কেউই জানেনি তেমন নয়
যে দু চারজন জেনেছে তারা
নিজেরাও অমন কোমল মরন চায়না বলে
চুপচাপ সব চেপে গিয়েছিল।
ঐ দূরে অসময়ে কার বাঁশী বাজে?
হ্যা তাইতো বাঁশী বাজছে
সাথে একটা দোতারাও আছে
কাঁদছে বাঁশী কাঁদছে দোতারা
এ কি সেই বানানো দূর্ঘটনায় মৃত
মরমী মানুষের সুর?

তারিখঃ ০৩/০৪/২০