বিডিনিউজ এক্সপ্রেসঃ ১৬২ কুলি শ্রমিকের মাঝে ময়মনসিংহের পুলিশ সুপার এর সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। ময়মনসিংহ নগরীর রেল ষ্টেশন বাজার এলাকার ১৬২ কুলি শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সার্বিক সহায়তায় ডিবি ওসি শাহ কামাল আকন্দ ও তার ডিবি টিম এর সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনার সংক্রমন প্রতিহত করার পদক্ষেপে সবচাইতে বেশি সংকটময় মুহূর্ত পার করছে দরিদ্র ও খেটে খাওয়া মানুষগুলো। আর সে মানুষগুলোকেই খুঁজে খুঁজে খাদ্য সহায়তা প্রদান করছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। বেদে সম্প্রদায়, ছিন্নমূল পথ মানুষ, এতিম শিক্ষার্থী, রিকসা চালক এবার কুলিশ শ্রমিকদের হাতে তুলে দিলেন সহায়তা সামগ্রী। তিনি সমাজের এমন মানুষগুলোকে সনাক্ত করছেন যারা প্রকৃতপক্ষে এ দূর্যোগের শিকার হয়ে পড়েছে। একাজে পুলিশ সুপারকে সার্বিক সহায়তা করে যাচ্ছেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ ও তার ডিবি টিম।

তারিখঃ ০৭/০৪/২০/ মোঃ কামাল













