পাইকপাড়া যুব সমাজের উদ্যোগে গ্রামের ২২০ পরিবারের মাঝে রোজার খাদ্যসামগ্রী বিতরণ।

লিখেছেনঃ মোঃ আজিবুর রহমান (রাজিব)

বিডিনিউজ এক্সপ্রেসঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অবস্থিত পাইকপাড়া কাশিমপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে  গ্রামের ২২০ পরিবারকে ইফতারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। গ্রামের প্রতিটি পরিবার এই খাদ্য সামগ্রী গ্রহণ করে খুবই আনন্দিত।

পাইকপাড়া একটি শান্তিপূর্ণ গ্রাম, গ্রামে মানুষের মাঝে কোন ভেদাভেদ নেই। আজ এই গ্রামের প্রতিটি যুবক কর্মক্ষম ও স্বাবলম্বী। একটি সমাজের মেরুদণ্ড হচ্ছে সুস্থ চিন্তা সম্বলিত কর্মক্ষম যুবসমাজ। আজ পাইকপাড়া গ্রামের প্রতিটি যুবক একযোগে সম্মিলিত ভাবে একতার সাথে গ্রামের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। যাহা প্রতিটি গ্রামের জন্য শিক্ষণীয়।

পৃথিবী করোনা ভাইরাসের এক মহামারীর ভিতর দিয়ে যাচ্ছে  যেখানে অনেক প্রবাসী যুবক কর্মহীন সময় অতিবাহিত করছেন দেশের বাহিরে। এই প্রতিকূলতার মধ্যেও প্রবাসী যুবকগণ গ্রামের প্রতিটি পরিবারের কথা চিন্তা করেছেন এবং রোজাকে সামনে রেখে খাবার পৌঁছে দিয়েছেন গ্রামের প্রতিটি পরিবারের মাঝে। যাহা সত্যিই মহত্ত্বের পরিচয় বহন করে।

নিজেদের গ্রামকে একটি মডেল গ্রাম হিসেবে দেশের মাঝে তুলে ধরার জন্য এই যুবকদের একাত্ততাই যথেষ্ট। গ্রামের প্রতিটি পরিবার যাতে শিক্ষায়, অর্থনৈতিক ও সামাজিক ভাবে অগ্রসর হতে পারে সেই লক্ষেই একে অপরের পাশে থেকে কাজ করে যেতে হবে এই যুব সমাজকেই।

গ্রামে অবস্থিত তরুণ যুবকগন অক্লান্ত পরিশ্ররম করে খাদ্য সামগ্রী প্যাকেটজাত করেছেন এবং পৌঁছে দিয়েছেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে, যাহা সত্যিই প্রশংসনীয়।

এখন তথ্য প্রযুক্তির যুগ তাই এই তথ্য প্রযুক্তি ব্যাবহার করে দেশে ও বিদেশে অবস্থিত গ্রামের যুব-সমাজ যুক্ত আছেন একে অপরের সাথে, মনের ভাব বিনিময় করছেন এবং খোজ খবর নিচ্ছেন একে অপরের।

গ্রামের অনেক যুবক দেশের বাহিরে কর্মরত,করোনা ভাইরাসের কারনে সবাই লক-ডাউনে  কর্মহীন সময় অতিবাহিত করছেন এবং অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন। বাংলাদেশ সরকারের কাছে আবেদন রইলো বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে প্রতিটি বাংলাদেশির পাশে থাকার জন্য এবং তাদের খোজ খবর নেয়ার জন্য।

তারিখঃ ২৪/০৪/২০