দুদকের নতুন সচিব খুলনার বিভাগীয় ক‌মিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদার

বিডিনিউজ এক্সপ্রেসঃ দুর্নী‌তি দমন কমিশনের (দুদক) স‌চিব হিসেবে মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি খুলনার বিভাগীয় ক‌মিশনার হিসাবে দায়িত্বরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় খুলনা বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে স‌চিব পদে পদোন্ন‌তি দিয়ে দুর্নী‌তি দমন কমিশনের (দুদক) স‌চিব হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্প‌তিবার আদেশ জা‌রি করে।

খুলনার বিভাগীয় ক‌মিশনার থাকাকালীন মুহা. আনোয়ার হোসেন হাওলাদার অত্যন্ত সাফল্যের সাথে  তাহার দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে কাজ করেছেন খুলনা বিভাগ বাসীর জন্য। নিচে বিডিনিউজ এক্সপ্রেস এ দেওয়া তাহার একটি সাক্ষাৎকার তুলে ধরা হলো।