বিডিনিউজ এক্সপ্রেসঃ পুরোনাম ইমাম সিদ্দিক সাহিত্য, ডা. সাহিত্য নামেই বেশি পরিচিত । পেশায় একজন চিকিৎসক । ডাক্তারির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকতে পছন্দ করেন । এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি । আসন্ন বইমেলায় তার ২টি যৌথ বই বের হচ্ছে । বইগুলো হলো, সাফা হক সম্পাদিত ‘ প্রেস্ক্রিপশন ‘ এবং কামরুল কানন সম্পাদিত ‘ এপ্রোনের অন্তরালে ‘ । বইগুলোতে তার গল্পগুলো হলো যথাক্রমে ‘ ক্রোনিকেলস অব করোনা ‘ – মেডি সাইন্স ফিকশন এবং ‘ দি মিস্টেরিয়াস নাইট ‘ – মেডি হরর থ্রিলার । লিখালিখির পাশাপাশি উপস্থাপনাও তার আকর্ষন রয়েছে ।
‘ তারকালাপ ‘ সহ নানা জনপ্রিয় শো তিনি উপস্থাপনা করেন বিভিন্ন টিভিতে ।
এছাড়াও জনপ্রিয় জাতীয় অনলাইন নিউজপেপার বিডিনিউজ এক্সপ্রেসের অফিশিয়াল পেইজ থেকেও দেশ ও দেশের বাইরের বিভিন্ন জ্ঞানী-গুনী ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠান পরিচালনা করেন ডা. সাহিত্য । বিডিনিউজ এক্সপ্রেসের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি ।
বাবা মোঃ নজরুল ইসলাম এবং মা মুনিরা ইসলাম দু’জনেই মানুষ গড়ার কারিগর শিক্ষক । দুই সন্তানের মধ্যে ডা. সাহিত্য ছোট । বড় বোন একজন ইঞ্জিনিয়ার এবং ইউনিভার্সিটির লেকচারার ।
ডা. সাহিত্যর জন্ম ঢাকার পিজি হাসপাতালে । গ্রামের বাড়ি নবাবগঞ্জ, ঢাকা । আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ম্যাট্রিকে ট্যালেন্টপুলে বৃত্তি এবং ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন ঢাকা কলেজ থেকে । বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হন, এই মেডিকেলের সর্বপ্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি । ২০১৯ সালের নভেম্বরে সংঘটিত এম.বি.বি.এস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়ে করোনার ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে ইন্টার্নীতে জয়েন করেন বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এবং দেশসেবায় নিজেকে বিলিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন ।
ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি তার প্রবল আকর্ষণ ভালোলাগা কাজ করতো । মেডিকেলে ডিবেট প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা, স্টেজ শো, শর্ট ফিল্ম নির্মান,অভিনয়,বক্তৃতা দেয়া,লিখালিখি সহ বিভিন্ন কালচারাল এক্টিভিটির সাথে সরাসরি সম্পৃক্ত থাকতেন ।
অভিনয়ের প্রতিও ঝোঁক রয়েছে তার । ভালো গল্প, ক্যারেক্টার পেলে নাটক বা সিনেমায় অভিনয় করতেও আপত্তি নেই তার ।
গেল সপ্তাহেই তার ফটোশুট ছিলো, মডেলিংও পছন্দের তার । বর্তমানে ডাক্তারির পাশাপাশি সময় পেলেই লিখালিখি, উপস্হাপনা,মডেলিং করাসহ নানান সৃজনশীল সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন । তবে তার কাছে সবার আগে ডাক্তারি পেশা । সকলের প্রিয়মুখ হয়ে একজন ভালোমানুষ তারপরে ভালো ডাক্তার হয়ে দেশ ও দশের সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার স্বপ্নে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।
তারিখঃ ২৭/১২/২০













