সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়।
রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, সাগর- রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে।












