বিডিনিউজ এক্সপ্রেস: আজ সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) তারিখ ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে জেলা সংযুক্তি কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশ সিভিল সার্ভিস এঁর নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সঙ্গে পরিচিতি ও অবহিতকরণ সভা পুলিশ সুপারের কার্যালয়, মাদারীপুর কনফারেন্স রুমে সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের জেলা সংযুক্তি সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ সাইফুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার মাদারীপুর মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণকালীন কর্মসূচির বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং মাদারীপুর জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাঁদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা দেন।
উক্ত অনুষ্ঠান উপস্থিত থেকে সঞ্চালনা করেন জনাব ভাস্কর সাহা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন),মাদারীপুর।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তারিখ: ১৩/০১/২৫











