মানবিক নেতৃত্বে ইডিসিএলের এমডি ও সিইও আ. কা. মো. আশরাফুজ্জামান প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনার আলোকে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এ চাকরি প্রদান করেন।
এই নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আ. কা. মো. আশরাফুজ্জামান সরাসরি দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করেন। তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়।
প্রধানমন্ত্রীর হাতে ১০ প্রতিনিধির কাছে নিয়োগপত্র
গত ২৯ আগস্ট ২০২৬, শনিবার, তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে ৭৪ জন নিয়োগপ্রাপ্তের প্রতিনিধিত্বকারী ১০ জনের হাতে ইডিসিএলের নিয়োগপত্র তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়নে কাজ করবে।
ইডিসিএলের এমডি ও সিইও আ. কা. মো. আশরাফুজ্জামান মনে করেন, দেশের জন্য আত্মত্যাগকারী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা একটি গুরুত্বপূর্ণ মানবিক ও সামাজিক দায়িত্ব।
নিয়োগপত্র গ্রহণকারী ১০ প্রতিনিধি
১. ইশফাক আহমেদ — গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই
২. মনিরুজ্জামান হীরা — নুরুজ্জামান জনির ভাই
৩. আনান হোসেন নূর — আনোয়ার হোসেন মাহবুবের ভাই
৪. হাসনাইন রেজা — সেলিম রেজা পিন্টুর ভাই
৫. শাম্মী সুলতানা — খালেদ হোসেন সোহেলের স্ত্রী
৬. আলাল আহমেদ — জুলাই গণ-অভ্যুত্থানে আহত দৃষ্টিপ্রতিবন্ধী যোদ্ধা
৭. মো. আবুল হোসাইন / মমতাজ হোসেন — শহীদ আলভীর বাবা
৮. জারতাজ পারভীন — শহীদ আহনাফের মা
৯. কাজী সাইমুম সিরাজ — আহত জুলাই যোদ্ধা
১০. মাহবুব আলম — ইসরাফিল ইসলামের ভাই
নিয়োগপত্র গ্রহণকারীরা এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য
ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আ. কা. মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রশাসনিক দক্ষতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।রাষ্ট্রীয় মালিকানাধীন গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই তাহার অন্যতম দায়িত্ব। সেই সঙ্গে দেশ ও জাতির জন্য আত্মত্যাগকারী পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাঁদের ইডিসিএল পরিবারের অংশ করে নেওয়াকে প্রতিষ্ঠানটি মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করছেন এমডি এবং সিইও।
আ. কা. মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এই নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়াকে ইডিসিএলের মানবিক ও জনকল্যাণমুখী ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও জনস্বার্থ, মানবিক মূল্যবোধ, কর্মীদের কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে ইডিসিএল এমডি আ. কা. মো. আশরাফুজ্জামান।














