পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইডিসিএল এমডি মোঃ আঃ সামাদ মৃধা।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আ. সামাদ মৃধা

তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের এক মহান উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা। তিনি সকলকে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার আহ্বান জানান।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদের শুভকামনা জানান।

উল্লেখ্য, তিনি সাবেক সহকারি কোষাধ্যক্ষ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।